রাজধানীতে আ’লীগ নেতাকে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বাড্ডায় ক্ষমতাসীন আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৫ জুন) দুপুরে জুমার নামাজের পর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের নাম ফরহাদ হোসেন। তিনি বাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
বাড্ডা থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, উত্তর বাড্ডার আলীর মোড়ের কাছে বায়তুস সালাম জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে। জুমার নামাজ পরে ফরহাদ হোসেন বেরিয়ে আসার সময় তাকে গুলি করা হয়। কে বা কারা তাকে গুলি করেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
« বিয়ানীবাজারে পানিতে তলিয়ে গেছে সড়ক ও ঘর বাড়ি (Previous News)
(Next News) যশোর ও ঝালকাঠিতে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু »
Related News
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed