যশোর ও ঝালকাঠিতে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শা উপজেলার শিকারপুর গ্রামে পানিতে ডুবে রেজওয়ান (৬) ও মারিয়া (৫) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা স্থানীয় কামরুজ্জামানের সন্তান।
নিহতের স্বজনরা জানান, সকালে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে রেজওয়ান ও মারিয়া। এরপর তারা বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে তাদের লাশ পানিতে ভেসে উঠলে আশেপাশের লোকজন তাদের খবর দেয়। তাৎক্ষণিক তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছন।
এদিকে একইদিন সকালে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পৃথক দুটি স্থানে পানিতে ডুবে মো. মোরছালিন (৬) ও লিমা আক্তার (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বামনখান ও কৈবর্তখালী গ্রামে এ ঘটনা ঘটে।
সকাল সাড়ে ১০ দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বামনখান গ্রামের মো. বাদশা হাওলাদারের ছেলে মোরছালিন ও সকাল ১১টায় উপজেলার বড় কৈবর্তখালী গ্রামের ইসা মোল্লার মেয়ে লিমা আক্তার পানিতে ডুবে মারা যায়।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, অভিভাবকদের অগোচরে শিশুরা বাড়ির পুকুরে পড়ে যায়। পরে তাদের লাশ পানিতে ভেসে উঠে। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed