লক্ষ্মীপুরে ১০ গ্রামে ঈদুল ফিতর উদযাপন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরের মতো এবারো লক্ষ্মীপুরে ১০টি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। শুক্রবার সকাল ৮টায় রামগঞ্জ পৌর শহরের খানকায়ে মাদানীয়া কাশেমীয়া খানকা শরীফে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে রামগঞ্জ রাব্বানীয়া কামিল মাদ্রাসার প্রধান মহাদ্দেস শাইখুল হাদীস মাওলানা মো. রুহুল আমিন জামাতের ইমামতি করেন।
এছাড়াও জেলার রামগঞ্জ উপজেলার আংগারপাড়ার ওভিরামপুর, নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, দক্ষিণপাড়া ও রায়পুর উপজেলার কলাকোপা, সদর উপজেলার বশিকপুর, পূর্বপাঁচ পাড়া ও মহাদেবপুর গ্রামসহ ১০টি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
এসব গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি স্ব-স্ব ঈদগাঁ মাঠে ঈদের নামাজ আদায় করেন।
তারা গত ৩৭ বছর ধরে মক্কা ও মদিনার সঙ্গে সঙ্গতি রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed