সিলেটে কখন কোথায় ঈদের জামাত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহে। ঈদের জামাতে ইমামতি করবেন নগরীর বন্দর বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলনা কামাল উদ্দিন। এর আগে বয়ান পেশ করবেন একই মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ।
ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ফরিদ উদ্দিন জানান, এবার নগরীর মোট ৯টি জায়গায় ১১টি জামাত অনুষ্ঠিত হবে। তিনি বলেন, সিলেটের প্রধান ঈদের জামাত সকাল সাড়ে ৮ টায় ঐতিহ্যবাহী শাহী ইদগাহে অনুষ্ঠিত হবে। এছাড়াও কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল ফিতরের মোট ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়, ২য় জামাত সাড়ে ৮টায় এবং তৃতীয় জামাত সকাল সাড়ে ৯ টায়।
শাহজালাল (রঃ) এর দরগাহে একমাত্র ঈদের জামাতটি অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়। এছাড়া পুলিশ লাইনস মাঠে সকাল ৯ টায়, কালেক্টরেট জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, পশ্চিম কাজিরবাজার জামে মসজিদে সকাল ৮ টা ৪৫ মিনিটে, হাজী ভুরু মিয়া জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায়, বালুচর বায়তুল জান্নাত জামে মসজিদে সকাল সাড়ে ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
এদিকে, আন্জুমানে খেদমতে কুরআন সিলেট-এর উদ্যোগে সিলেট সরকারী আলীয়া মাদরাসা মাঠে ঈদের জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। জামায়াতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুস সালাম-আল মাদানী। জামায়াতে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।
এসব স্থানে ঈদ জামাতকে নিরাপত্তা দিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার আব্দুল ওহাব।
এছাড়াও সিলেট জেলা জুড়ে পবিত্র ঈদুল ফিতরের অনুষ্ঠিতব্য ঈদ জামাতে নিরাপত্তার জন্য সিলেট জেলা পুলিশ থেকে জেলার বিভিন্ন জায়গায় মোট ৫৫টি গুরুত্বপূর্ণ ঈদের জামাত চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ওসমানীনগর থানায় ৪টি, বিশ্বনাথে ৩টি, ফেঞ্চুগঞ্জে ৪টি, বালাগঞ্জে ২টি, বিয়ানীবাজারে ৪টি, জকিগঞ্জে ৭টি, কানাইঘাটে ১৪টি, গোয়াইনঘাটে ৪টি, কোম্পানীগঞ্জে ৪টি, জৈন্তাপুরে ৭টি জায়গায় ঈদের জামাতে বিশেষ নিরাপত্তা দেবে জেলা পুলিশ।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed