Main Menu

মেঘনায় যাত্রীবাহী নৌকায় বজ্রপাতে নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মেঘনা নদীতে যাত্রীবাহী নৌকায় বজ্রপাতে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আর অন্তত ১০ যাত্রী। নিহতরা হলেন- আলোকবালী গ্রামের ফরিদা ইয়াসমিন (৫০), একই গ্রামের রেহেনা বেগম (৪০) ও সেলিম মিয়া (৩৫)।

আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুত্বত অবস্থায় দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে। আহতরা হলেন- ছানাউল্লা মিয়া, রুবেল মিয়া, আলী হোসেন, ফরহাদ মিয়া, জাবেদ ও ভূট্টো মিয়া।

মঙ্গলবার (১২ জুন) বিকেল ৩টার দিকে নরসিংদীর চরাঞ্চল করিমপুরের মেঘনা নদীর মোহনায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে সংশ্লিষ্ট পুলিশ জানায়, বজ্রপাতের সঙ্গে সঙ্গে নৌকার ছাদে আগুন ধরে যায়। এসময় হুড়োহুড়ি করে নৌকার বেশ কিছু যাত্রী পানিতে ঝাঁপ দেয়।

এলাকাবাসী জানায়, দুপুর আড়াইটার দিকে নরসিংদীর বিপিন সাহার ঘাট থেকে প্রায় ২০০ জন যাত্রী নিয়ে ইঞ্জিন চালিত নৌকা (ট্রলার) সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী যাচ্ছিল। এসময় মুষলধারে বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাত হলে নৌকাটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই একজন মারা যায়। হাসপাতালে নেয়ার পর অপর দুজনের মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed