Main Menu

রাজশাহীতে ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীর কাটাখালিতে কৌশলে প্রেমিকাকে বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগে প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মুশফিক আহম্মেদ ওরফে শাহ নেওয়াজ (২২)। মুশফিক নগরীর কাটাখালি এলাকার শাহজামাল হকের ছেলে।

মঙ্গলবার (১২ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার পর সোমবার (১১ জুন) দিবাগত রাতে মুশফিককে গ্রেফতার করে পুলিশ। এছাড়া ধর্ষণের শিকার ওই তরুণীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।

নগরীর কাটাখালি থানার ওসি মেহেদী হাসান ব্রেকিংনিউজকে জানান, চক কাপাশিয়া এলাকার ওই তরুণী মুশফিকের প্রেমিকা। গত রবিবার (১০ জুন) সকালে মুশফিক তাকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেছে বলে মেয়েটির দাবি। এ নিয়ে সোমবার থানায় মামলাও করেছে ওই তরুণী। এ মামলায় মুশফিকের মা-বাবাকেও আসামি করা হয়।

ওসি জানান, ডাক্তারি পরীক্ষার জন্য ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলার পর সোমবার গভীর রাতেই অভিযুক্ত মুশফিককে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১২ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed