Main Menu

যুবদল নেতা টুকু আটক

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ১১ জুন সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে উত্তরার নিজ বাসা (সেক্টর-১৩, রোড-১৩, বাড়ী-২৭) থেকে আটক করে নিয়ে যায় সাদা পোশাকধারী পুলিশ, এসময় পোশাকধারী পুলিশও ঘটনাস্থলে ছিলো বলে জানা গেছে।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ খবর নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীদের একজন (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, যুবদল নেতা টুকুকে গোয়েন্দা পুলিশের একটি গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed