Main Menu

প্রসাধনী নকল করায় ১৪ লাখ টাকা জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর কেরানীগঞ্জে সানসিল্ক, ডাভ, সেনসোডাইন সহ নামিদামী ২৪টি ব্র্যান্ডের নকল প্রসাধনী তৈরির অভিযোগে ১৪ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

সোমবার (১১ মে) দিনভর ওই এলাকায় অভিযান চালিয়ে ২৪টি ব্র্যান্ড নকল করার প্রমাণ পেয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

অভিযান শেষে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, নামিদামী যেসব প্রসাধনীর বাজারে চাহিদা বেশি তেমন প্রায় সব ধরনের নকল পণ্যই তৈরি করা হচ্ছিল। এ সময় ২৪টি ব্র্যান্ডের নকল প্রসাধনী তৈরি করতে দেখা গেছে।

তিনি বলেন, এ অভিযোগে ৭ জনকে সর্বমোট ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এদের মধ্যে ৫ জনকে ১ বছর ও ২ জনকে ২ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

এ সময় প্রায় ১ কোটি টাকা মূল্যের নকল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed