পাশা খন্দকার ব্রিটিশ রাণীর ‘এমবিই’ খেতাবে ভূষিত
প্রবাস ডেস্ক: ব্রিটেনের রাণীর জন্মদিনে বিশেষ খেতাব পেয়েছেন ব্রিটিশ বাংলাদেশি খন্দকার নুরুর রহমান পাশা খন্দকার। গত ৮ জুন শুক্রবার রাণী এলিজাবেথের জন্মদিন উপলক্ষে ‘মেম্বার অব দ্যা ব্রিটিশ অ্যাম্পায়ার (এমবিই)’ খেতাব পান এ ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী ও কমিউনিটি নেতা।
প্রতি বছর জন্মদিন ও নববর্ষ উপলক্ষে রাণী নাইট হুড (স্যার উপাধি), সিবিই, ওবিই, এমবিই ইত্যাদি খেতাব দিয়ে থাকেন। এবার যুক্তরাজ্যে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মোট ১ হাজার ৫৭ জনকে বিভিন্ন সম্মাননা দিয়েছেন রাণী।
যুক্তরাজ্যে বাংলাদেশি রেস্টটার্সদের সবচেয়ে বড় ও পুরনো সংগঠন ‘বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন’-এর সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকার। বাংলাদেশি ক্যাটারিং ইন্ডাস্ট্রির উন্নয়নের বিশেষ অবদান ও তার স্থানীয় এলাকা কেন্টের আইলসফোর্ডে কমিউনিটিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed