প্রাইভেটকারে ধর্ষণ চেষ্টায় গ্রেপ্তার রনি ৩ দিনের রিমান্ডে
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগরে এক তরুণীকে প্রাইভেটকারে তুলে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত মাহমুদুল হক রনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১১ জুন) মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার সাব-ইন্সপেক্টর মিনহাজ উদ্দিন আসামিকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহসান হাবীবের আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে এ ঘটনায় অভিযুক্ত রনির বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন ঘটনার এক প্রত্যক্ষদর্শী। ঢাকা মহানগর হাকিম গোলাম নবীর আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি জবানবন্দি দেন।
গত ৯ জুন রাত দেড়টায় দুই তরুণী কলেজগেট এলাকায় মাহমুদুল হকের গাড়ি (ঢাকা মেট্রো-গ ২৯-৫৪১৪) থামিয়ে লিফট চায়। মাহমুদুলের ব্যক্তিগত গাড়িচালক তখন গাড়ি চালাচ্ছিল। এক তরুণীকে শিশুমেলা এলাকায় নামিয়ে দেওয়ার পর গাড়িতে থাকা আরেক তরুণীকে ধর্ষণের চেষ্টা করেন রনি। রাস্তায় থাকা লোকজন ঘটনাটি টের পেয়ে গাড়ি থামিয়ে চালক ও রনিকে পিটুনি দেন। পিটুনির ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।
এদিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই তরুণী শেরেবাংলা নগর থানায় রোববার (১০ জুন) বিকেলে মামলা করেন।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed