Main Menu

নারায়ণগঞ্জে শিশু হত্যা-ধর্ষণের দায়ে ৪ জনের ফাঁসি

বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জে খাদিজা নামের ১০ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ৪ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১১ জুন) বেলা পৌনে ১২টায় নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক জুয়েল রানা এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সুজন, আলামিন, আবুল কালাম ও শাহাদাত। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন না। বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি রকিব উদ্দিন।

২০০৩ সালের ১৩ জানুয়ারির সন্ধ্যায় ফতুল্লার আলীরটেক এলাকায় এ হত্যাকাণ্ড ঘটিয়েছিল আসামিরা। আলী আকবরের মেয়ে খাদিজাকে ডেকে নিয়ে বাড়ির পাশের একটি সরিষাক্ষেতে ধর্ষণের পর হত্যা করেন আসামিরা। পরদিন সকালে মরদেহ খুঁজে পায় খাদিজার স্বজনেরা।

Share





Related News

Comments are Closed