সেই রনির বিরুদ্ধে মামলা, দুই তরুণীকে জিজ্ঞাসাবাদ
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগরে এক তরুণীকে প্রাইভেটকারে তুলে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত মাহমুদুল হক রনির বিরুদ্ধে মামলা হয়েছে। এঘটনায় ভুক্তভোগী তরুণী ও তার বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
রোববার রাতে শেরেবাংলা নগর থানার অফিসার (ওসি) জি জি বিশ্বাস সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ভুক্তভোগী তরুণী ও তার বান্ধবীকে খুঁজে পাওয়া গেছে। ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে তাদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে। বিকালে অভিযুক্ত রনির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
এর আগে দুপুরে শেরেবাংলা নগর থানার ওসি বলেছিলেন, ঘটনার সময় রনির গাড়িতে দুইজন মেয়ে ছিল। তাদেরকে শনাক্তকরণের চেষ্টা চলছে। তাদের পেলেই ঘটনার আরও অনেক তথ্য পাব বলে আশা করছি।
ঘটনার বর্ণনা দিয়ে জি জি বিশ্বাস বলেন, সংসদ ভবনের সামনে থেকে রনির নিজস্ব গাড়িতে দুটি মেয়েকে তোলা হয়। পরে একজন মেয়েকে ঘটনার সময় অর্ধেক রাস্তায় এসে নামিয়ে দিয়ে চলে যায়। তখন ওই মেয়েটি রাস্তায় চিৎকার শুরু করে।
এরপর রাস্তায় সাধারণ মানুষ রনির গাড়ি লক্ষ্য করে ছুটে যায় এবং একটি সিগনালে তাকে ও তার ড্রাইভারকে গণপিটুনি দেয়। ড্রাইভার গণপিটুনির পর পালিয়ে যায়। রনিকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে এলাকার লোকজন।
ওসি বলেন, তাকে জিজ্ঞাসাবাদ এখনো চলছে। তবে কী উদ্দেশ্যে মেয়েটিকে গাড়িতে নিয়ে যাচ্ছিল তা জানা যায়নি। আর মেয়েটিকে গাড়িতেই ধর্ষণের চেষ্টা করা হয়েছিল, সেটা উপস্থিত মানুষের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed