Main Menu

কণ্ঠশিল্পী আসিফের মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: কন্ঠশিল্পী আসিফ আকবরের মুক্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সিলেট আসিফ ফ্যান ক্লাব। শনিবার বিকেল ৩টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে নেতৃবৃন্দ বলেন পশ্চিমা অপসংস্কৃতির বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর আসিফ আকবর দেশের সম্পদ, জাতীয় চলচিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কার প্রাপ্ত দেশ বরেণ্য সংগীত শিল্পী আসিফ আকবরকে আগামী ৭২ ঘন্টার মধ্যে অবিলম্বে মুক্তি দিতে হবে। অন্যথায় ১২ জুনের পরে পুন্যভুমি সিলেট থেকে অবস্থান কর্মসূচী, গণ সাক্ষর সংগ্রহ, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান সহ শান্তিপূর্ণ সুশৃঙ্খল কর্মসূচী ঘোষণা করা হবে।
সিলেট আসিফ ফ্যান ক্লাবের সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক ফেরদৌস আহমদ রাজুর পরিচালনায় মানববন্ধন কর্মসূচীতে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন- বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগরের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, মানবাধিকার কর্মী শফিকুর রহমান শফিক, পুষ্পাঞ্জলি সংঘের সাধারণ সম্পাদক রনি পাল, যুব সংগঠক আসুক আহমদ পাপলু।
সিলেট আসিফ ফ্যান ক্লাবের মধ্য থেকে উপস্থিত ছিলেন রুবেল আহমদ সোহাগ, রিপন আহমদ, রফিকুল ইসলাম নাইম, ইমন আহমদ, মেহরাব হোসেন অপি, শাহীনুল ইসলাম অপু, মুহাম্মদ রজব, সোহেল মিয়া, সাহেদ আহমদ, মোহাম্মদ সামি নূর, জাকির হোসেন, রেজা আহমদ, জিয়াউর রহমান, মারুফ আহমদ ও শিপু আহমদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed