Main Menu

প্রাণের সম্ভাবনা জাগালো আরও এক গ্রহ

তথ্য প্রযুক্তি ডেস্ক : ভারতের একদল মহাকাশ বিজ্ঞানী সম্প্রতি এক নতুন গ্রহের সন্ধান পেয়েছেন। আবিষ্কার হওয়া নতুন এই গ্রহটি পৃথিবী থেকে প্রায় ৬০০ আলোকবর্ষ দূরে অবস্থান করছে বলে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আমদাবাদের ‘ফিজিকাল রিসার্চ ল্যাবরেটরি’র এক দল বিজ্ঞানী এই গ্রহটির সন্ধান পান। মাউন্ট আবুর পিআরএল-এর গুরুশিখর অবজারভেটরির টেলিস্কোপে নতুন এই গ্রহটি ধরা পড়ে।

বিজ্ঞানীরা নতুন গ্রহের নাম দিয়েছেন K2-236b। বিজ্ঞানীদের মতে, এই গ্রহ ও তার সূর্যের দূরত্ব পৃথিবী ও সূর্যের তুলনায় অনেকটাই কম। যে কারণে, গ্রহটির তাপমাত্রা প্রায় ৬০০ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী থেকে প্রায় ৬০০ আলোকবর্ষ দূরের এক নক্ষত্রমণ্ডলে রয়েছে গ্রহটি। যে নক্ষত্রকে ঘিরে গ্রহটি পদক্ষিণ করছে তারও নাম দিয়েছেন বিজ্ঞানীরা। সদ্য আবিষ্কৃত সেই সূর্যের নাম দেওয়া হয়েছে K2-236।

বিজ্ঞানীরা জানিয়েছেন, নতুন গ্রহটি পৃথিবীর তুলনায় তার সূর্যকে প্রদক্ষিণ করতে অনেকটাই কম সময় নেয়। ফলে সেখানে মাত্র ২০ ঘণ্টাতেই দিন হয়।

অবশ্য সেই গ্রহে প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা তা জানতে গিয়ে ব্যর্থই হয়েছেন বিজ্ঞানীরা। এখন পর্যন্ত সেখানে প্রাণের কোনো আলামত মেলেনি।

Share





Related News

Comments are Closed