Main Menu

জৈন্তাপুরে ইয়াবা সম্রাট হোসেন আটক

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে ৫৬ পিছ ইয়াবা সহ ইয়াবা সম্রাট নামে খ্যাত হোসেন আহমদকে (৪৬) আটক করেছে পুলিশ। আটক হোসেন বাউরভাগ মল্লিফৌদ গ্রামের মৃত উসমান আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ৮ জুন শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার বাউরভাগ মল্লিফৌদ গ্রামে হোসেন আহমদের বাড়ীতে অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ার জাহিদের নেতৃত্বে এসআই আজিজুর রহমান, এসআই সুজন কুমার আচার্য্য, এএসআই তাজুল ইসলাম ও এএসআই রায়হান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫৭পিছ ইয়াবাসহ হোসেনকে আটক করা হয়।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা জৈন্তাপুর মডেল থানার সেকেন্ড ইন কমান্ড ইন্দ্রনীল ভট্টাচার্জ রাজন জানান- দেশে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে আমাদের থানা এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূল করতে আমরা জিরো টলারেন্স নীতিকে অগ্রাধিকার দিয়ে কাজ করছি। তারই ধারাবাহিকতায় হোসেন কে আটক করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ার জাহিদ বলেন- হোসেনকে মাদক মামলায় আটক দেখিয়ে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া জৈন্তাপুর উপজেলায় মাদক নির্মূল করতে পুলিশের অভিযান অব্যাহৃত রয়েছে।

Share





Related News

Comments are Closed