বাহুবলে পিকআপ ভ্যানের ধাক্কায় একজন নিহত
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় সুজিত বসাক (৩৫) নামে এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৯ জুন) বেলা সাড়ে ১১টায় মিরপুর নতুন বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজিত বসাক শায়েস্তাগঞ্জের গঙ্গানগর গ্রামের মৃত সুবোধ বসাকের ছেলে। দুর্ঘটনার সময় ফ্রেশ কোম্পানির কাজে নিয়োজিত ছিলেন তিনি।
বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ জানান, শ্রীমঙ্গলের দিক থেকে মোটরসাইকেলে করে মিরপুর আসছিলেন সুজিত। পথে নতুন বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন সুজিত। এ সময় দু’টি বাহনই দুমড়ে-মুচড়ে যায়।
সুজিত বসাকের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed