পতনঊষারে অগ্নিকান্ডে দুই লক্ষাধিক টাকার ক্ষতি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজারে একটি মুদি দোকানে সৃষ্ট অগ্নিকান্ডে দুই লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
জানা যায়, শুক্রবার ভোর রাত তিনটায় শহীদ নগর বাজারের স্বপন দাসের মুদি দোকানে এক অগ্নিকান্ড সংগঠিত হয়। অগ্নিকান্ডে দোকানের দুই লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডের সঠিক কোন কারণ জানা যায়নি। পতনঊষার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্য নারায়ণ মল্লিক সাগর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed