বজ্রপাতে হাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
জানা গেছে, শুক্রবার (০৮ জুন) সকালে বৃষ্টির সময় বাড়ির পাশে দীঘির পাড়ে কৃষি জমিতে ছাতা নিয়ে দাঁড়িয়ে ছিলেন প্রেমানন্দ। এ সময় হঠাৎ বজ্রপাত হলে প্রেমানন্দের মৃত্যু হয়। নিহত প্রেমানন্দ বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের স্পেশাল ব্যাচের ৩য় বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি দৌলতপুর গ্রামের কনপাড়া মহল্লায়।
প্রেমানন্দ রায়ের মৃত্যুতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রশাসন শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed