সিলেটে লা-মাযহাবীদের শাস্তির দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: লা-মাযহাবীদের সকল অপকর্ম ও ষড়যন্ত্র প্রতিরোধ করতে সকল তথাকথিত ভন্ড শায়েখদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সচেতন সিলেটবাসী’র উদ্যোগে ৭জুন বৃহস্পতিবার নগরীর কোর্ট পয়েন্টে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সচেতন সিলেট সিলেটবাসীর সদস্য গোলাম কিবরিয়া।
সচেতন সিলেট সিলেটবাসীর আহায়ক যুব সংগঠক মোঃ সাদিকুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহমান লিমনের পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি পিযুষ কান্তি দে, সচেতন সিলেট বিভাগ ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ আজিজুল ইসলাম চৌধুরী শামীম, সচেতন সিলেটবাসীর যুগ্ম আহবায়ক মাওলানা প্রিন্সিপাল মোজাক্কির হোসেন, মাওলানা আব্দুল আহাদ জিহাদী, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বিরুদ্ধে সিলেটে মামলার বাদী এডভোকেট মনির উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট জেলার সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন পারভেজ, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার সাধারণ সম্পাদক বদরুল আহমদ বুলবুল, ধ্র“বতারা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সিলেট বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রনেতা আব্দুস সামাদ, সেতুবন্ধন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি কামাল আহমদ, সাধারণ সম্পাদক আখতার হোসেন, সাংগঠনিক সম্পাদক রায়হান চৌধুরী, অর্থ সম্পাদক ফারুক মিয়া, দপ্তর সম্পাদক নাহিদ, সুনামগঞ্জ ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি আরজান আলী, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আতাউর রহমান, আল-মাহাব্বাহ হাজিফিয়া এতিমখানা মাদ্রাসা শিক্ষক হাফেজ মাওলানা রকিবুল ইসলাম সুমন, সুরমাপাড়ের সামাজিক যুব সংঘের সভাপতি শাহজাহান আহমদ লিটন, সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম শান্ত, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা তারেক আহমদ, মদন মোহন কলেজ ছাত্রলীগের সহ সভাপতি হিফজুর রহমান, সচেতন সিলেট সিলেটবাসীর সদস্য সুমন আহমদ, মোঃ ছদরুল হোসেন মাহফুজ, মারজুল আলম লিটু, শামীম আহমদ, জাকির হোসেন।
সভায় বক্তারা বলেন, অলি আউলিয়াদের পূণ্যভূমি সিলেটে কোনভাবেই ইসলামকে বিকৃত করা চলবেনা। ইসলামের মান-মর্যাদা রক্ষার জন্য এই সিলেটের মানুষ অতীতেও প্রাণ দিয়েছে আগামীতেও প্রাণ দিতে কার্পন্য করবেনা। সিলেটের তরুণ সমাজকে বিভ্রান্তির পথে নিয়ে যাচ্ছে লা-মাযহাবী গোষ্ঠী। এদেরকে অবিলম্বে সিলেট থেকে বিতাড়িত করতে হবে। এদের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে। নগরীতে বিদ্যমান এদের আস্তানা প্রশাসনের নিয়ন্ত্রণে নিতে হবে। বক্তারা- সরকার ও প্রশাসনের কাছে অনুরোধ করেন, সিলেটের শান্তি-সম্প্রীতি রক্ষায় অবিলম্বে লা-মাযহাবীদের অপতৎপরতা বন্ধ করুন। সিলেট তথা দেশে সকল মসজিদকে ইসলামী ফাউন্ডেশনের আওতায় আনার জন্য সরকার ও প্রশাসনের কাছে বিশেষ ভাবে অনুরোধ জানান নেতৃবৃন্দ।বিজ্ঞপ্তি
Related News
নগরভবনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed