Main Menu

গ্র্যান্ড সুলতানকে ৪০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ পাঁচ তারকা হোটেল ‘গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ’ কে ভোগ্য পণ্যের অতিরিক্ত দাম আদায়ের অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৬ জুন) দুপুরে এক ভোক্তার অভিযোগের ভিত্তিতে এই জরিমানা আদায় করেন অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।

তিনি জানান, ঢাকা থেকে মৌলভীবাজার ঘুরতে এসে জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তি গ্র্যান্ড সুলতানে যান। এসময় তার কাছ থেকে ২০ টাকা দামের পানি বোতলের দাম ৫০ টাকা আদায় করা হয়। পরে বিষয়টি উল্লেখ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অভিযোগ করেন তিনি। যার প্রেক্ষিতে আজ ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে ভোগ্য পণ্যের নির্ধারিত মূল্যের অধিক মূল্য আদায় করার দায়ে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, ‘গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ’ এর বিরুদ্ধে প্রায়ই এরকম অভিযোগ আসে। এর আগে একাধিকবার পণ্যের অধিক মূল্য আদায়ের দায়ে তাদের জরিমানা করা হয়েছে।

Share





Related News

Comments are Closed