Main Menu

সিলেটে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মাদক বিরোধী টানা অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (০৫ জুন) রাত ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে র‌্যাব-৯ বিমানবন্দর থানার ধুপাগুল বাজার থেকে ২ মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক দুজন হলো- কোম্পানীগঞ্জ উপজেলাধীন রামনগর গ্রামের মো. ফুল মিয়ার ছেলে মো. জুয়েল আহম্মদ (২২) ও টুকের গাও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সুমন আহম্মদ (২২)।

এ ব্যাপারে র‌্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান জানান- আটক ২জন এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন থেকে তারা এ পেশার সাথে জড়িত। তাদেরকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Share





Related News

Comments are Closed