সিলেটে ছাত্রদলের মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজীব আহসানের মুক্তির দাবিতে বুধবার (৬ জুন) দুপুরে সিলেটে ছাত্রদলের উদ্যোগে নগরীতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিল শেষে জেলা ছাত্রদলের সহ সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে ও মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শিহাব খানের পরিচালনায় অনুস্টিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি (সিলেট বিভাগ) ভিপি মাহবুবুল হক চৌধুরী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া ঘরে ফিরে যাবো না। অবিলম্বে বেগম খালেদা জিয়া ও রাজীব আহসান সহ সকল রাজবন্ধিদের মুক্তি দিতে হবে।
বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য শফিকুর রহমান টুটুল, জেলা ছাত্রদলের সহ সভাপতি কামরুজ্জামান দীপু, মহানগর যুবদল নেতা মানিকুর রহমান মানিক, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আবু আহমদ আনসারী। উপস্থিত ছিলেন আলী আহমদ আলম, রুনু আহমদ, কামাল আহমদ, সুহেল রানা, দিলদার হোসেন শামীম, সেলিম আহমদ, সেলিম মিয়া, ইমন আহমদ, এনামুল হক ঝুমন, রহমত হোসেন রকীব, মিটু কাপালী, সুমন আহমদ নিশা, আব্দুল আজিজ, শাহীন আহমদ, মুক্তার আহমদ মুক্তার, সাইদুর রহমান সাঈদ, তারেক আহমদ, ফরহাদ আহমদ চৌধুরী, রিপন আহমদ, আহমদ শাহীন, চৌধুরী সোবহান আজাদ, অঝয় ঘোষ, বিপুল হোসেন, আতিকুর রহমান ফয়ছল, সালাম আহমদ, মামুনুর রশিদ মামুন, কামরান উদ্দিন অপু, ইমন আহমদ ইমন, মইনুল হাসান তালুকদার, শাহজাহান চৌধুরী, আশরাফ চৌধুরী, সানাউর হোসেন সজীব, এবাদ আহমদ চৌধুরী, কাজী ইমরান, কামরুল ইসলাম, দিলোয়ার হোসেন, সৈয়দ শাহরিয়ার আহমদ মিটু, নবেল হোসেন সায়েম, এমরান আহমদ রাফি, সুহেল আহমদ, আরমান আহমদ, আকাশ মাহমুদ, সামাদ আহমদ, জামিল আহমদ, নিহার, নাদিম, খায়রুল, রবিউল, শাহান, সাকিব, পিংকু, নাদিম, তাহের, পলব দে প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed