সিলেটের কারণেই যুক্তরাজ্যের কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ : বৃটিশ হাইকমিশনার
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাই কমিশনার এলিসন ব্লেইক বলেছেন, সিলেটের কারণেই যুক্তরাজ্যের কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সিলেটী প্রবাসীদের কারণে যুক্তরাজ্য ও বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো চমৎকার হচ্ছে।
বৃটিশ হাই কমিশনার মঙ্গলবার (৫ জুন) সন্ধ্যায় সিলেট নগরীর একটি হোটেলে সিলেটের বিশিষ্টজনদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন।
বৃটিশ হাইকমিশনার বলেন, যুক্তরাজ্যের অর্থনীতিতে যেমন সিলেটীদের অবদান রয়েছে, তেমনি বাংলাদেশের অর্থনীতিতেও যুক্তরাজ্যের অনন্য অবদান রয়েছে। সিলেটের কারণে যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের সম্পর্ক দিনে দিনে আরো চমৎকার হচ্ছে।
সকলকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বৃটিশ হাইকমিশনার বলেন, পরিবার ও সমাজের লোকদের একত্রে বসার সুযোগ করে দেয় এ ইফতার মাহফিল।
বৃটিশ কাউন্সিলও বাংলাদেশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-একটিভ সিটিজেনস প্রোগ্রাম, কানেকটিং ক্লাস এবং ইংরেজি বিষয়ক দক্ষতা উন্নয়ন কার্যক্রম। সিলেটে বৃটিশ কাউন্সিলের নতুন কার্যালয়ের বিষয়টিও হাইকমিশনার তার বক্তব্যে উল্লেখ করেন।
যুক্তরাজ্য বাংলাদেশের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ এই মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশে আগামীতে জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন রয়েছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশের স্থানান্তরের বিষয়টিও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। বাংলাদেশের সেনা সদস্যরা জাতিসংঘ শান্তি মিশনে উল্লেখযোগ্য অবদান রাখছে-এই মন্তব্য করে তিনি বলেন, উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত সম্পর্কও রয়েছে।
ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ লালা, সিলেট স্টেশন ক্লাবের সভাপতি ই ইউ শহিদুল ইসলাম শাহীন, সিলেট চেম্বার সভাপতি খন্দকার সিপার আহমদসহ বৃটিশ হাইকমিশনের উর্ধ্বতন কর্মকর্তা, সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed