বার্তার বেশে ভাইরাস, সাবধান
তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যক্তিগত সম্পর্কের বার্তা, চাকরির অফার, উকিল-এ রকম নানা অজুহাতে আপনার ইনবক্সে জমা হওয়া ই-মেইলে মারাত্মক ভাইরাস বা ক্ষতিকারক সফটওয়্যার লুকিয়ে থাকতে পারে।
কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান সিমানটেকের গবেষকেরা সতর্ক করে জানিয়েছেন, সাইবার অপরাধীরা ব্যক্তিগত তথ্য চুরি করতে এখন নানা সুবিধার কথা জানিয়ে ই-মেইল করছে। এসব মেইল খোলার বিষয়ে সাবধান থাকুন। এসব মেইলে যেসব লিংক দেওয়া থাকে তাতে ক্লিক করবেন না। কারণ, এগুলো কম্পিউটারের ক্ষতিকারক মারাত্মক ভাইরাস আনতে পারে, যা আপনার কম্পিউটারের নানা তথ্য চুরি করতে সক্ষম।
সিমানটেকের গবেষকেরা জানিয়েছেন, এশিয়া অঞ্চলে ই-মেইল স্ক্যাম বেড়ে গেছে। বিশ্বের স্ক্যাম বা ই-মেইল স্ক্যাম ছড়ানোয় শীর্ষে রয়েছে ভারত। এরপর যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও চীনের অবস্থান।
গবেষকদের পরামর্শ, আপনার ইনবক্সে ক্ষতিকারক এ ধরনের মেইল এলে তা নির্বাচন করে স্প্যাম বলে চিহ্নিত করুন।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed