কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর ও মনু রেলওয়ে স্টেশনের মাঝামাঝি ডাকবেল গ্রাম এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (৩ জুন) সকাল ৮টা ৪০ মিনিটের সময় এ ঘটনাটি ঘটে।
শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে তিনি এ ঘটনাটির খবর জেনে শ্রীমঙ্গলস্থ রেলওয়ে থানাকে অবহিত করেন। পরে রেলওয়ে পুলিশ সদস্যরা এসে লাশের সুরতহাল তৈরি করে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।
তিনি আরও বলেন, ধারনা করা হচ্ছে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এ ঘটনাটি ঘটে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত
Manual2 Ad Code শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদা এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিতRead More
শ্রীমঙ্গলে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠিত
Manual4 Ad Code শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহীRead More



Comments are Closed