কোম্পানীগঞ্জে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জের উৎমা সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে ইসরাঈল আলী (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। সে উপজেলার বিজয় পাড়ুয়া গ্রামের তৈয়র আলীর ছেলে। রোববার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ইসরাঈল কাঠ সংগ্রহ করতে ভারতীয় সীমানায় প্রবেশ করলে ওই অংশের খাসিয়ারা তাকে গুলি করে। এতে তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভারত থেকে তার মরদেহটি ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed