Main Menu

শায়েস্তাগঞ্জে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় একটি খাল থেকে ব্যাটারিচালিত অটোরিকশার এক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩ জুন) বেলা ১টার দিকে উপজেলার জগতপুর নামকস্থানে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পাশের একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত লাশ শায়েস্তাগঞ্জ উপজেলার মহলুলসুনাম গ্রামের মুসলিম মিয়ার ছেলে শাকিল মিয়ার (২০) বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান।

নিহতের পরিবার সূত্র জানায়- গত শুক্রবার (১ জুন) দুপুরে টমটম চালক শাকিল মিয়া বাড়ী থেকে গাড়ী নিয়ে বের হয়ে আর ফিরেননি। রাতে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ থাকায় শুক্রবার রাতেই তার বড় ভাই মিজান মিয়া শায়েস্তাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি লিপিবদ্ধ করেন।

এ ঘটনায় শুক্রবার দুপুরেই অভিযান চালিয়ে অটোরিকশাটি উদ্ধার করে পুলিশ এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দিপুল চন্দ্র করকে আটক করা হয়।

আটক দিপুল সিলেটের গোয়ালাবাজার এলাকার বাসিন্দা গুপেশ চন্দ্র করের ছেলে বলে জানায় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অটোরিকশা চুরির কথা স্বীকার করলেও চালকের কথা জানে না বলে জানায় দিপুল।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed