Main Menu

সৌদিতে দুর্ঘটনায় গোয়াইনঘাটের যুবক নিহত

গোয়াইনঘাট প্রতিনিধি: সৌদি আরবে দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছে। নিহত আলম মিয়া (২৫) সিলেটের গোয়াইনঘাট উপজেলার কোওর বাজার (পরবল্লী) গ্রামের বাসিন্দা নাছির মিয়ার ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আলম ছিল ৪ ভাই ও ৩ বোনের মধ্যে সবার বড়। পারিবারের বড় ছেলে হিসেবে সংসারের স্বচ্ছলতা বৃদ্ধির লক্ষে গত কয়েক মাস পূর্বে ভিসার মাধ্যমে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমায় আলম। সৌদি আরবের জেদ্দায় একটি কোম্পানীতে ভবনের নির্মাণ শ্রমিকের কাজও পেয়ে যান তিনি। সেখানে কর্মরত অবস্থায় গত শুক্রবার রাতে ভুলবশত নির্মাণাধীন ভবনটির অকেজো একটি লিফটে উঠে পড়েন আলম। সাথে সাথেই লিফটটি ছিটকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস শুক্কুর ও নিহত আলমের মামা রফিক মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে আলম এর অকাল মৃত্যুতে তার বাড়ি ও এলাকায় চলছে শোকের মাতম। লাশের অপেক্ষায় প্রহর গুণছেন স্বজনরা।

Share





Related News

Comments are Closed