সাতছড়ি উদ্যানে তরুণীর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে সাতছড়ি জাতীয় উদ্যানে অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১ জুন) রাতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, সাতছড়ি উদ্যানের ওয়াচ টাওয়ার থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গভীর বনে মরদেহটি পড়েছিল। ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে এ নারীর মৃত্যু হয়েছে, তার শরীরের একাংশে পচনও ধরেছে।
লাশটি উদ্ধারের পর হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে জানিয়ে আজমিরুজ্জামান জানান, লাশটির ডিএনএ এবং আলামত সংগ্রহ করে রাখা হয়েছে।
মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি উল্লেখ করে ওসি জানান, ময়না-তদন্তের রিপোর্ট পেলেই ঘটনার রহস্য উদঘাটন হবে।
Related News
নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামাRead More
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More



Comments are Closed