Main Menu

নারীদের জন্য এসি বাস দোলনচাঁপা

বৈশাখী নিউজ ডেস্ক: নারীদের জন্য রাজধানীতে চালু করা হলো ৩৬ আসন বিশিষ্ট এসি বাস সার্ভিস দোলনচাঁপা। প্রতীকীভাবে দুটি বাস চালু করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে আরো আটটি বাস চালু করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শনিবার (২ জুন) শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ বাস সার্ভিসের উদ্বোধন করেন।

প্রাথমিক চিকিৎসা, সিসিটিভিসহ নিরাপদ ও আরামদায়ক যাতায়াত সুবিধা পাবেন রাজধানীর দোলনচাঁপা এসি বাস সেবা গ্রহণকারী নারীরা।

বাসগুলো মিরপুর সার্কেল থেকে আজিমপুর, মিরপুর ১২ থেকে মতিঝিল রুটে চলাচল করবে।

ভারতীয় ভলভো আইশার ভেহিকল লিমিটেডের বাসটিতে মিরপুর ১২ থেকে মতিঝিল পর্যন্ত ৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed