সিরাজগঞ্জে কাভার্ডভ্যান-বাস সংঘর্ষে নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ জুন) দিবাগত রাত ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের সয়দাবাদ পুনর্বাসনের ফেঞ্চিগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় ১৮ জন যাত্রী আহত হয়েছেন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহীদ আলম জানান, ঢাকা থেকে গাইবান্ধাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেঞ্চিগেট এলাকায় পৌঁছালে অপর একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়।
এসময় ঘটনাস্থলেই তিন বাসযাত্রী মারা যান। আহত হন অন্তত ১৯ জন। আশেপাশের লোকজন তাৎক্ষণিক তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে মারা যান আরও একজন।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। হতাহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed