৩৮ ও ৩৯তম বিসিএস পরীক্ষার তারিখ নির্ধারণ
বৈশাখী নিউজ ডেস্ক : ৩৮তম ও ৩৯তম বিসিএস পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)।
মঙ্গলবার (২৯ মে) পিএসসির বিশেষ বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী আগামি ৩ আগস্ট ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ও ৮ আগস্ট থেকে ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে। ৩৯তম বিসিএস চিকিৎসক নিয়োগের জন্য বিশেষ বিসিএস।
পিএসসি সূত্র জানায়, ৩৯তম বিশেষ বিসিএসের আবেদন কার্যক্রম শুরু হয় গত ১০ এপ্রিল, শেষ হয় ৩০ এপ্রিল। মোট ৩৯ হাজার ৯৫৪ জন প্রার্থী আবেদন করেছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, ৩৯তম বিসিএসে ৪ হাজার ৫৪২ জন সহকারি সার্জন আর ২৫০ জন সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে। সব মিলে প্রায় ৫ হাজার চিকিৎসক নেওয়া হবে এই বিসিএসে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, ৩৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারিতে এক কথায় লিখে পরীক্ষা হবে। এতে ২০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এ ছাড়া ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে।
মেডিক্যাল সায়েন্স বা ডেন্টাল সায়েন্স বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। এ ছাড়া বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর করে এবং মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর করে মোট ২০০ নম্বরের দুই ঘণ্টার লিখিত পরীক্ষা হবে। প্রতি প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হবে শূন্য দশমিক ৫০ নম্বর। লিখিত পরীক্ষায় পাস নম্বর পিএসসি নির্ধারণ করবে। মৌখিক পরীক্ষার পাস নম্বর ধরা হয়েছে ৫০। লিখিত পরীক্ষা শুধু ঢাকায় হবে।
এদিকে গত ২৮ ফেব্রুয়ারি ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে ১৬ হাজার ২৮৬ জন উত্তীর্ণ হন। তারা এখন লিখিত পরীক্ষায় অংশ নেবেন।
পিএসসি সূত্র জানায়, ৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে। প্রশাসন ক্যাডারের ৩০০, পুলিশ ক্যাডারের ১০০টি পদসহ ৩৮তম বিসিএসে সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ থাকছে।
Related News
পিৎজা, বার্গার, পোড়া তেলের সমুচা খেয়ে দেশটা রোগে ভরে গেছে: স্বাস্থ্যমন্ত্রী
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চিজ দিয়ে পিজা খাই, চিজ দিয়ে বার্গার খাই, পোড়াRead More
আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবংRead More



Comments are Closed