ঢ্যাড়স নিয়ন্ত্রণে রাখবে ডায়াবেটিসের সমস্যা!
স্বাস্থ্য ডেস্ক: বর্তমান বিশ্বে ক্যান্সারের মতোই ডায়াবেটিস একটি ভয়ঙ্কর মরণ রোগে পরিনত হয়েছে। সম্প্রোতি প্রকাশিত একটি সমীক্ষার রিপোর্টে দাবি করা হয়েছে, ১৯৮০ সালে বিশ্বে ডায়াবেটিসে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১০ কোটি ৮০ লক্ষ। বর্তমানে যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ কোটি ২০ লক্ষ।
ডায়াবেটিস একটি বিপাকীয় প্রক্রিয়া সংক্রান্ত ব্যাধী। ডায়াবেটিসের ফলে দেহ পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন উৎপাদনে অক্ষম হয়ে পড়ে। ফলে রক্তে সুগারের মাত্রা বেড়ে যায় অস্বাভাবিক হারে। এই রোগের ক্ষেত্রে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়টি হল, অষুধ, শরীরচর্চা এবং খাওয়া-দাওয়া নিয়ম মেনে করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, কিন্তু তা কোনও ভাবেই পুরোপুরি নিরাময় করা সম্ভব নয়। তবে রোজ রোজ ইনসুলিন ইনজেক্সন না নিয়েও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারেন এই ঘরোয়া উপায়ে, একেবারে সামান্য খরচে। প্রতিদিন মাত্র তিনটি ঢ্যাড়সই রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে। আসুন জেনে নেওয়া যাক কী ভাবে।
তিনটি ঢ্যাড়স নিয়ে ভাল করে জলে ধুয়ে নিন।
এর পর সেগুলির সামনের দিকের সামান্য অংশ (ডগার অংশ) এবং বৃন্তের অংশ বাদ দিয়ে দিন।
এ বার ঢ্যাড়সগুলি লম্বা করে চিরে দিয়ে সারা রাত এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন।
সকালে উঠে এই ঢ্যাড়স ভেজানো পানি খেয়ে নিন।
রক্তে সুগারের মাত্রা কতটা কমল তা হাতেনাতে প্রমাণ পেতে এই পানি খাওয়ার আগে ও পানি খাওয়ার দু’ ঘণ্টা পরে ব্লাড সুগার পরীক্ষা করুন। তফাতটা নিজেই দেখতে পাবেন। তবে এর সঙ্গে শরীর সুস্থ রাখতে প্রতিদিন অন্তত ৪০ মিনিট স্বাভাবিক গতিতে হাঁটাহাঁটি করুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। ডায়াবেটিসের আতঙ্ক কাটিয়ে সুস্থ ভাবে বাঁচুন। সূত্র: জি-নিউজ
Related News
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৬৩
বৈশাখী নিউজ ডেস্ক: নানা পদক্ষেপেও হামের প্রাদুর্ভাবে লাগাম টানতে পারছে না সরকার। প্রতিদিনই দীর্ঘ হচ্ছেRead More
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৯০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এতেRead More



Comments are Closed