কানাইঘাটে নৌকাডুবিতে শিশুসহ নিখোঁজ ২
কানাইঘাট সংবাদদাতা: সিলেটের কানাইঘাট উপজেলার সুরমা নদীতে পাথরবাহী বলগেটের (স্টীলের তৈরী বড় নৌকা) ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবে শিশুসহ ২ জন নিখোঁজ ও কয়েকজন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার (২৭ মে) দুপুর ১২টায় উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির কুওরঘড়ি মন্দিরের ঘাট সংলগ্ন সুরমা নদীতে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চড়িপারা লোভারমুখ বাজার ঘাট থেকে তামিম আহমদের যাত্রীবাহী ইঞ্জিনচালিত একটি নৌকা কানাইঘাটের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে কুওরঘড়ি মন্দিরের ঘাটে আসলে কুওরঘড়ি গ্রামের কয়ছর আহমদের স্ত্রী হাসনা বেগম তার শিশু সন্তানকে নিয়ে যাত্রীবাহী নৌকায় উঠেন।
এমন সময় মুলাগুল থেকে ছেড়ে আসা পাথর বোঝাই একটি বলগেট ওই এলাকা অতিক্রমকালে যাত্রীবাহী নৌকাটিতে স্বজোরে ধাক্কা দিলে নৌকাটি নদীর পানিতে ডুবে যায়। নৌকার যাত্রীরা সাঁতার কেটে তীরে উঠলেও হাসনা বেগম বলগেটের আঘাতে গুরুতর আহত হন। তাকে স্থানীয় লোকজন নদী থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করলেও তার কোলে থাকা ৮ মাসের শিশু ছেলে মুশাহিদ পানিতে তলিয়ে যায়।
ঘটনার পর থেকে সুরমা নদীর আশপাশ এলাকায় বহু তল্লাশী চালিয়েও শিশু মোশাহিদ ও অজ্ঞাতনামা এক মহিলাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
নৌকাডুবির খবর পেয়ে কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ ঘটনাস্থল পরিদর্শন করে পাথরবাহী বলগেট নৌকাটি আটক করেন। এ ঘটনায় হাসনা বেগমের দেবর বুলবুল আহমদ বাদী হয়ে কানাইঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয়রা জানান, মুলাগুল থেকে পাথর বোঝাই সবগুলো বলগেট একে অন্যের সাথে প্রতিযোগিতা করে বেপরোয়া গতিতে চলাচলে করে। যার কারণে প্রায়ই যাত্রীবাহী নৌকা দুর্ঘটনার কবলে পড়ে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed