ওসমানী বিমানবন্দরে বৈদেশিক মুদ্রাসহ দুবাই যাত্রী আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বৈদেশিক মুদ্রার বড় একটি চালান আটক হয়েছে। এই চালানে আটক হয়েছে ২ কোটি ১৭ লাখ ৪৩ হাজার টাকা বাংলাদেশী মূল্যমানের বৈদেশিক মুদ্রা। আটক করা হয়েছে দুবাই যাত্রী মিসবাহ উদ্দিনকে (৫২)। তার বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলায়।
বিমানবন্দর সূত্র জানায়, প্রথমে সিভিল এভিয়েশন বৈদেশিক মুদ্রার এ চালান আটক করে। পরে অর্থসহ ওই যাত্রীকে শুল্ক গোয়েন্দাদের কাছে হস্তান্তর করা হয়।
সূত্র জানায়, ফ্লাই দুবাইয়ের ওই যাত্রী বুধবার বেলা সাড়ে ৩টায় ওসমানী এয়ারপোর্টে আসেন। এ সময় স্ক্যানিংয়ে তার লাগেজে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার সন্ধান মেলে। জব্দ করা অর্থের মধ্যে সৌদি রিয়াল, দুবাইয়ের দিরহাম এবং বাহরাইনের দিনার রয়েছে।
সিলেট বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তা এনামুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। আটক যাত্রীকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে- সৌদি রিয়াল ১,৪৬,২৯,২০০ টাকা, দিরহাম ২৬,১৮,৩৬৪ টাকা, বাহরাইনদিনার ৪,৯৫,০৩১ টাকা, ওমানি রিয়াল ২৪,৯২,৬০০ টাকা, কুয়েতি দিনার ১৫,১৩,৮২৮ টাকা।
প্রসঙ্গত, এর আগে গত ১১ এপ্রিল ওসমানী বিমানবন্দর থেকে এক কোটি ৪৬ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকা বাংলাদেশী মূল্যমানের বৈদেশিক মুদ্রাসহ একজনকে আটক করা হয়।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More




Comments are Closed