ধানের খড় শুকাতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লায় ধানের খড় শুকাতে গিয়ে বজ্রপাতে জয় সেন দাস (৩০) নামের এক কৃষকের প্রাণ গেল। বুধবার দুপুরে উপজেলার ছায়ার হাওরে এ বর্জ্রপাতের ঘটনাটি ঘটেছে।
নিহত জয় সেন রায় উপজেলার হবিবপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের নিখিল দাসের ছেলে।
পুলিশ ও নিহতের পারীবারিক সুত্রে জানা যায়, উপজেলার ছায়ার হাওরে বুধবার দুপুরে বোরো ধানের খড় শুকানোর সময় আকস্মিক ঝড়ের সাথে বজ্রপাত পড়লে জয় সেন দাস গুরুতর আহত হন।
তাৎক্ষণিক ভাবে পরিবার ও স্বজনরা তাকে পার্শ্ববর্তী দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
শাল্লা থানার ওসি মো, দেলোয়ার হোসেন বজ্রপাতে কৃষক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
Related News
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More
ছাতকে পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পুলিশ হেফাজত থেকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়া ‘উধাও’Read More



Comments are Closed