বিশ্বনাথে ধান ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের ইশবপুর গ্রামে কৃষি ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৩মে বুধবার সকালে স্থানীয়রা গ্রামের চঞ্চল দাসের বাড়ীর পশ্চিমের কৃষি ক্ষেতে এ লাশ দেখতে পেয়ে ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়াকে জানান। তবে তাৎক্ষণিক তার পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, অজ্ঞাত এই যুবক মানসিক ভারসাম্যহীন ছিল, দীর্ঘদিন ধরে এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করত। পরে পুলিশ গিয়ে কৃষি ক্ষেত থেকে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মরদেহে কোনো জখমের চিহৃ পাওয়া যায়নি। পোষ্টমর্টেম রির্পোটের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed