বিশ্বনাথে ৬টি প্রতিষ্ঠানে জরিমানা
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিং’র আওতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিতাভ পরাগ তালুকদারের নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়।
উপজেলা সদরের বিশ্বনাথ বাজারে ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযানকালে ভোক্তা অধিকার আইন-২০০৯’র আওতায় নতুন বাজারে হেলাল মিয়ার সবজির দোকানে নগদ ২ হাজার টাকা এবং তুতা মিয়ার ৫শ টাকা, পুরান বাজারে ইদ্রিস মিয়ার সবজির দোকানে ২ হাজার টাকা, তিন ভাই রেষ্টুরেন্ট ২ হাজার টাকা, নিউ পানসী রেষ্টুরেন্ট ২ হাজার টাকা, টুটুল মিষ্টি ঘরকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় বিশ্বনাথ থানার পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিতাভ পরাগ তালুকদার ভ্রাম্যমান আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোক্তা অধিকার নিশ্চিত করতে বাজার মণিটরিং অব্যাহত থাকবে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed