Main Menu

সিলেটে ‘শীর্ষ সন্ত্রাসী’ সুধাংশু গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জালালাবাদ থানার কালীবাড়ি এলাকা থেকে চাঁদাবাজি ও অপহরণসহ ৯ মামলার আসামী ‘শীর্ষ সন্ত্রাসী’ সুধাংশু হাওলাদারকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২২ মে) সন্ধ্যায় সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামী সুধাংশুকে গ্রেফতার করা হয়। আটক সুধাংশু সুনামগঞ্জের দিরাই উপজেলার লোলারচর গ্রামের মৃত হরেন্দ্র হাওলাদারের ছেলে। বর্তমানে সে সিলেট নগরীর কালিবাড়ী এলাকায় বসবাস করছিল।

র‍্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান বলেন- গ্রেফতারকৃত সুধাংশুর বিরুদ্ধে সিলেটের কোতয়ালী, জালালাবাদসহ সুনামগঞ্জের দিরাই থানায় খুন, ধর্ষণ, চাঁদাবাজি, অপহরণসহ সর্বমোট ৯টি মামলা চলমান রয়েছে। সে এলাকায় ত্রাস হিসেবে পরিচিত। গ্রেফতাররের পর তাকে সুনামগঞ্জের দিরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed