ইলিয়াস আলীর ঢাকার বাসার সামনে ডিবি
বৈশাখী নিউজ ডেস্ক: ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ঢাকাস্থ বনানীর ন্যাম ভিলেজের বাসার সামনে অবস্থান নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁরা বাড়ির ভেতরে প্রবেশ করতে চাইলে বাসার লোকজনের চিৎকারে বাড়ির বাইরে অবস্থান নেয়। খবর এনটিভি অনলাইনের।
মঙ্গলবার (২২ মে) ভোরে ইলিয়াস আলীর স্ত্রী লুনা ইলিয়াস টেলিফোনে এ তথ্য নিশ্চিত করেন। এ ছাড়া বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
লুনা ইলিয়াস বলেন, ‘রাত সাড়ে ৩টার একটু আগে ডিবি পুলিশের একটি দল আমাদের বাসার সামনে অবস্থান নেয়। তাঁরা বাড়ির গেট খুলতে বললেও আমরা গেট খুলিনি। তাঁরা জোর করে প্রবেশ করতে চাইলে আমরা চিৎকার করি। এ সময় তাঁরা বাড়ির বাইরে অবস্থান নেয়।’
লুনা ইলিয়াস বলেন, ‘এত রাতে কেন পুলিশ আমাদের বাড়িতে প্রবেশের চেষ্টা করছে এ বিষয়ে আমি কিছুই জানি না।’ তিনি আরো বলেন, ‘আমাদের বাড়ির সামনে ডিবি পুলিশের অবস্থানের খবর শুনে গণমাধ্যমকর্মীরা আসেন। গণমাধ্যমকর্মীরা আসার কিছু সময় পর রাত সাড়ে ৪টার দিকে গোয়েন্দা পুলিশের সদস্যরা বাড়ির সামনে থেকে সরে গিয়ে আশপাশে ঘোরাঘুরি করে।’
এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সেহেরির আগে ডিবি পুলিশ পরিচয়ে একদল লোক নিখোঁজ ইলিয়াস আলীর বনানীর ন্যাম ভিলেজের বাসায় অভিযান চালানোর চেষ্টা করে। এ সময় ইলিয়াস আলীর স্ত্রীর চিৎকারে তাঁরা বাড়ির বাইরে অবস্থান নেয়।
উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে নিজ বাসায় ফেরার পথে ঢাকার মহাখালী থেকে নিখোঁজ হন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী এবং তার গাড়িচালক আনসার আলী।
মধ্যরাতে মহাখালী এলাকা থেকে ইলিয়াস আলীর গাড়িটি উদ্ধার করে পুলিশ। তবে সেই থেকে এখন পর্যন্ত ইলিয়াস আলী নিখোঁজের কারণ রহস্যই রয়ে গেছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed