হবিগঞ্জে ধানের খড় খাওয়া নিয়ে সংঘর্ষে আহত ৫০
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের সদর উপজেলার হুরগাও গ্রামে দু’পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। অাহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুরে গরু দিয়ে ধানের খড় খাওয়ানোকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
ঘটনার পর পুলিশ ১০ জনকে আটক করেছে।
স্থানীয় সূত্র জানায়, আজ দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার হুরগাও গ্রামের আয়াত আলীর ধানের খড় একই গ্রামের শামীম মিয়ার গরু খেয়ে ফেলে। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে শিশুসহ অন্তত ৫০ আহত হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed