মহিবুন্নেছা পদক পাচ্ছেন সাংবাদিক ইকবাল কবির
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট প্রেসক্লাব-মহিবুন্নেছা সম্মাননা ২০১৮ পাচ্ছেন প্রবীণ সাংবাদিক ইকবাল কবির। গত ১৬ মে বুধবার অনুষ্ঠিত সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিলেট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ সাধারণ সম্পাদক ইকবাল কবির উচ্চ মাধ্যমিকের ছাত্র থাকালে সাংবাদিকতা শুরু করেন। তিনি অধুনালুপ্ত দৈনিক আজকের সিলেটের সম্পাদক ও প্রকাশক ছিলেন।
পেশাগত জীবনে তিনি দৈনিক বার্তা বাহকের উপদেষ্টা সম্পাদক, দৈনিক জালালাবাদী ও দৈনিক সিলেট বাণীর বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। সাপ্তাহিক অনূপমের প্রতিষ্ঠাতা সম্পাদক ছাড়াও তিনি সহকারী সম্পাদক ছিলেন সিলেট সমাচার ও সাপ্তাহিক সিলেট বিভাগের। সর্বশেষ জাতীয় দৈনিক ভোরের কাগজের যুগ্ম বার্তা সম্পাদক থাকাকালে গত বছরের জুলাই মাসে ১০ দিনের ব্যবধানে দুই বার হৃদরোগে আক্রান্ত হয়ে এখন অবসর জীবনযাপন করছেন।
এছাড়াও ইকবাল কবির আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা এপেক্স ক্লাবের সাথে যুক্ত ছিলেন। ২০০১ সালে তিনি সংস্থাটির জেলা গর্ভণর নির্বাচিত হন। ১৯৯০ সাল থেকে বেসরকারি সংস্থা সমাধান-এর চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। ব্যক্তিগত জীবনে ইকবাল কবির ৩ মেয়ের জনক। তাঁর ছোট ভাই ইকরামুল কবির সিলেট প্রেসক্লাবের সভাপতি।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed