Main Menu

গোয়াইনঘাটে ১৮ দিন ধরে যুবক নিখোঁজ

গোয়াইনঘাট সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাটে ১৮ দিন ধরে নিখোঁজ গিয়াস উদ্দিন (৩০) নামের এক যুবক। উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের দমদমা হাওর গ্রামের মৃত আকবর আলীর ছেলে গিয়াস উদ্দিন।

পারিবারিক সূত্রে জানা যায়, দুই সন্তানের জনক গিয়াস গত ২ মে সন্ধ্যা ৭টায় বাড়ী থেকে বের হয়ে গেলে আর বাড়িতে ফিরে আসেননি। আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করার পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় গিয়াসের ভাই মো. শাহাব উদ্দিন বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নং- ৪৯৩ তারিখ- ১৭/০৫/২০১৮ইং।

কেউ তার সন্ধান পেলে ০১৭১৪-৬৭৫৩৯৭ নম্বর মোবাইলে যোগাযোগ করার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed