বিশ্বনাথে বিএনপি নেতা মাহতাব উদ্দিন গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বিএনপি নেতা মাহতাব উদ্দিন (৩৭)কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার রামপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও আমতৈল গ্রামের আবদুল মজিদের ছেলে। শুক্রবার বিকেলে (১৮ মে) তাকে সিলেট নগরী থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সিলেট কোতয়ালী থানায় দুটি মামলা রয়েছে। মামলা নং সিআর ১৬৯/১৬ ও ১২৪৪/১৭ইং। এর মধ্যে সিআর ১৬৯/১৬ মামলায় আদালত তার বিরুদ্ধে এক বছরের সাজা ও দুই লক্ষ ৬৯ হাজার টাকা জরিমানা করেন। অপর মামলায় পলাতক আসামি হিসেবে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এসআই স্বাধীন তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিনকে সিলেট শহর থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, গ্রেফতারকৃত আসামিতে শনিবার (১৯ মে) আদালতে প্রেরণ করা হবে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed