জকিগঞ্জে স্কুলছাত্র কামরান পাঁচদিন ধরে নিখোঁজ
জকিগঞ্জ সংবাদদাতা: সিলেটের জকিগঞ্জের তিরাশী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী সুলতানপুর ইউনিয়নের তিরাশী গ্রামের মোস্তাকিম আলীর পুত্র মো. কামরান উদ্দিন গত পাচদিন ধরে নিখোঁজ রয়েছে। ১৮ মে শুক্রবার এ ব্যাপারে জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
মোস্তাকিম আলী জানান, গত মঙ্গলবার সকাল আটটায় বাড়ি থেকে টিউশনী ও স্কুলের উদ্দেশ্যে বের হলে শনিবার সকাল পর্যন্ত বাড়ি ফিরেনি। কামরানের গায়ের রং ফর্সা। উচ্চতা অনুমান চার ফুট। সে জকিগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলে। হারিয়ে যাবার সময় তার পরনে ছিল হাফ হাতা গেঞ্জি ও নীল রংয়ের পেন্ট। সাথে ছিল স্কুল ব্যাগ ও বইপত্র। কেউ তার সন্ধ্যান পেলে ০১৭৪৩৫৭৭০৭৫ নম্বর মোবাইলে যোগাযোগ করার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed