বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে আহত ৭
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে কথাকাটাকাটির জের ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৭জন আহত হয়েছেন। শুক্রবার (১৮মে) বিকেলে উপজেলার রামপাশা ইউনিয়নের চক রামপাশা গ্রামের মক্তার মিয়া ও ইন্তাজ আলীর লোকজনের মধ্যে এঘটনা ঘটে।
আহতরা হলেন- মক্তার মিয়া, মস্তাব আলী, ফখরুল ইসলাম, ইন্তাজ আলী, রিপন মিয়া, মখবুল মিয়া, সুজন মিয়া। গুরুতর আহত অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থায় আশংকাজনক বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিন বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। তবে এলাকার মুরব্বীদের নিয়ে বিষয়টি আপোষ-মিমাংসার উদ্যোগ গ্রহন করা হয়েছে।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, সংঘর্ষের বিষয়টি আমাকে কেউ অবহিত করেনি। তবে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed