জৈন্তাপুরে অসামাজিকতার দায়ে তরুণ-তরুণী আটক
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে অসামাজিক কার্যকলাপের দায়ে তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়- উপজেলার নিজপাট মোকামটিলা রঙ্গন বিবির বসত বাড়ীতে দীর্ঘদিন হতে মিনি পতিতালয় হিসাবে অসামাজিক কার্যকলাপ চলে আসছে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
বিষয়টি বিবেচনা করে পুলিশ বাড়ীটির উপর কড়া নজর রাখে। গোপন সংবাদের ভিত্তিত্বে ১৬ মে রাত ১১টায় জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই মোজ্জামেল হোসেন ও এএসআই তাজুল ইসলামের সঙ্গীয় ফৌর্স নিয়ে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কিছু সংখ্যক খদ্দের পালিয়ে গেলে ২জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
আটককৃতরা হল- জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া গ্রামের মৃত রজব আলীর ছেলে তাজুল ইসলাম (২৮) এবং নিজপাট ইউনিয়নের তিলকৈপাড়া গ্রামের শফিক আহমদের মেয়ে নাজমা বেগম (২০)। বৃহস্পতিবার দুপুর ১২টায় আটককৃতদের সিলেট আদালতে প্রেরণ করা হয়।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খাঁন মোঃ মাঈনুল জাকির বলেন- জৈন্তাপুর উপজেলায় মাদক, ভারতীয় তীরখেলা, জুয়া খেলা, মিনি পতিতালয় ধ্বংসে থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় মিনি পতিতালয়ে অভিযান পরিচালনা করে ২জনকে আটক করা হয়।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed