হবিগঞ্জে বউ-শাশুড়ি হত্যায় ২ আসামীর স্বীকারোক্তি
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সাদলাপুর গ্রামে গৃহবধু ও শাশুড়ি হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেফতার হওয়া দুই আসামি শুভ রহমান ও আবু তালেব।
বৃহস্পতিবার (১৭ মে) দুপুর ১২টার দিকে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা জাহানের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আদালত পুলিশের পরিদর্শক (ওসি) ওহিদুর রহমান এ খবর নিশ্চিত করেন।
পরিদর্শক ওহিদুর রহমান জানান, আসামি শুভ রহমান ও আবু তালেবকে আজ দুপুরে আদালতে হাজির করা হলে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেয়। তারা আদালতকে জানায়, দীর্ঘদিন ধরে তারা লন্ডনপ্রবাসী আখলাক চৌধুরী গুলজারের স্ত্রী রুমী বেগমের ওপর নজর রাখছিল। প্রায়ই তারা রুমী বেগমের মোবাইল ফোনে কল দিয়ে তাকে উত্ত্যক্ত করতো। গত ১৩ মে রাত ১২টার দিকে তারা রুমী বেগমের শোবার ঘরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে রুমী বেগম চিৎকার শুরু করলে তার শাশুড়ি মালা বেগম ছুটে আসেন। এসময় ক্ষিপ্ত হয়ে তারা (শুভ রহমান ও আবু তালেব) রুমী বেগম ও মালা বেগমকে কুপিয়ে হত্যা করে।
বিকাল ৫টায় প্রেস ব্রিফিং করে একই তথ্য জানান পুলিশ সুপার বিধান ত্রিপুরা।
পুলিশ জানায়, ঘটনার পর দিন সন্দেহভাজন হিসেবে পাঁচ জনকে আটক করে পুলিশ। তারা হলো– নবীগঞ্জ উপজেলার সাদুল্লাপুর গ্রামের ক্বারী আব্দুস সালাম, তার ছেলে সাহিদুর রহমান, একই গ্রামের শুভ রহমান, আবু তালেব ও রিপন সূত্রধর। এর মধ্যে জিজ্ঞাসাবাদ শেষে আব্দুস সালাম, সাহিদুর রহমান ও রিপন সূত্রধরকে ছেড়ে দেয় পুলিশ। আর শুভ রহমান ও আবু তালেবকে গ্রেফতার দেখিয়ে কারাগারে রাখে। সেখান থেকে আজ তাদের আদালতে হাজির করা হয়। এরপর তাদের স্বীকারোক্তিমুলক জবানবন্দি শেষে আদালতের নির্দেশে আবার কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ১৩ মে রোববার দিনগত রাতে নবীগঞ্জের কুর্শি ইউনিয়নের সাদলাপুর গ্রাম থেকে রুমী বেগম ও মালা বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ১৫ মে এ ঘটনায় রুমি বেগমের ভাই বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা করেন।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed