কমলগঞ্জে বজ্রপাতে ৭ জন আহত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নে বজ্রপাতে ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দেওছড়া চা বাগান এলাকা ও মরাজানের পার গ্রামে মঙ্গলবার বিকালে এই ঘটনা ঘটে।
জানা যায়, গত মঙ্গলবার বিকালে বৃষ্টির সাথে বজ্রপাত হলে দেওছড়া চা বাগানের জয়ধন গড়, লাইলী ভর, সনিয়া রবিদাশসহ ৫জন আহত হয়। এদের মধ্যে জয়ধন গড় ও লাইলী ভরকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। অপর ৩ জন ক্যামেলিয়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি আছেন। অপরদিকে মরাজানের পার গ্রামের কামরুল ইসলামের স্ত্রী মিনারা বেগম ও আজমত মিয়ার মেয়ে সুমি আক্তারও বজ্রপাতে আহত হয়েছেন।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed