Main Menu

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাসদের মিছিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ এবং অসাধু সিন্ডিকেট ব্যবসায়ী চক্রের অপতৎপরতা নিয়ন্ত্রণের দাবিতে মঙ্গলবার বিকালে বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা শাখা নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহŸায়ক কমরেড উজ্জ্বল রায়ের সভাপতিত্বে এবং সুশান্ত সিনহার পরিচালনায় সিটি পয়েন্টে অনুষ্ঠিত মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তব্য রাখেন, পার্টি সিলেট জেলার সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল সিলেট সিটি পয়েন্ট থেকে শুরু হয়ে চেহৈাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, আগামী ১৭মে থেকে শুরু হচ্ছে রমজান মাস। প্রতি বছরের রমজান মাসকে কেন্দ্র করে একদল অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট চক্র সরকারের ছত্র ছায়ায় জিনিস পত্রের দাম বাড়িয়ে দেয়। রমজান মাসে মানুষকে জিম্মি করে লুটপাট করা এদেশের সিন্ডিকেট ব্যবসায়ীরা রেওয়াজে পরিণত করেছে। ফলে শ্রমিক,ক্ষুদ্র ব্যবসায়ী,হকার,নি¤œ আয়ের কর্মচারীসহ শ্রমজীবী মেহনতি মানুষের জীবনে ঈদের আনন্দ অনেকটাই ফিকে হয়ে আসে। এ সকল অপতৎপরতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষতার মধ্যে রাখার জন্যে টিসিবি’কে সচল ও কার্যকর করা এবং একই সাথে গ্যাস,বিদ্যুতের মূল্যবৃদ্ধি,লোডশেডিং রোধ করতে সরকারের প্রতি দাবি জানান।
বক্তারা বলেন, প্রতি বছরই ঈদ সামনে এলে ছিনতাই,রাহাজানিসহ আইন শৃংঙ্কলা পরিস্থিতির অবনতি হয়, মানুষ প্রতিনিয়ত শংকায় ভোগেন। তাই জান মালের নিরাপত্তা বিধানে সরকার ও প্রশাসনের কার্যকর ভূমিকা নিতে আহŸান জানান।

Share





Related News

Comments are Closed